মিথ্যা মামলায় বিরুদ্ধে তাড়াইলে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মজিবুল হক চুন্নু
তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১৯ শে জুন রোজ বৃহস্পতিবার দুপুর এক গটিকায় এক মানব ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে বিগত ১৩ ই মে সকাল ১১ঘটিকায় কাজলা ব্রীজের নিকট অটো রিক্সা দুর্ঘটনায় আঃ জলিল (৭০) নামের এক লোক আহত হয়,এই বিষয়টি এলাকার গন্য মান্য লোকজন দরবার শালিশের মাধ্যমে ড্রাইভার এর কাছ থেকে চিকিৎসা ভাবত কিছু টাকা দেয়,অটো ড্রাইভার সাদ্দাম মিয়া। এই দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিয়ে হয়রানি করার উদ্দেশ্যে আঃ জলিল পাচ জন কে আসামী করে তাড়াইল থানায় মামলা দায়ের করে মোকদ্দমা নং ১০(৫)২৫ জি,আর নং ৬৮/২৫ ধারা ১৪৩/৩৪১/৪২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪/৩৪দন্ড বিধি যা এলাকা বাসী জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামী গণের অব্যহতির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে, এতে বক্তারা বলেন যাএী আঃ জলিল আসামীদের দ্বারা কোন রখম আগাত প্রাপ্ত না হইয়া মিথ্যা ও বানোয়াট মামলা আনয়ন করিয়াছে উক্ত মামলা টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলটি পরিচালনার জন্য প্রসাশনের সুদৃষ্টি কামনা করে।