সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও পণ্যসামগ্রী জব্দ

ইয়ানূর রহমান : সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ধরণের মাদক ও
পণ্যসামগ্রী জব্দ হয়েছে। বুধবার (১১ জুন ২০২৫) দিনব্যাপী ৪৯ বিজিবি’র
অধিনস্থ্য বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট ও আন্দুলিয়া
ক্যাম্পের টহলদল কর্তৃক এ মাদক ও পণ্য সামগ্রী জব্দ হয়।

বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান
পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, ঔষধ এবং
কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। যার মূল্য ৬ লক্ষ ৭২ হাজার ৮’শ টাকা।

এ ব্যাপারে ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্
সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার
চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক
কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের
দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে
মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।