মৌলভীবাজার প্রতিনিধি : ২৮ মে ২০২৫ ঢাকায় “তারুণ্যের ভাবনা, ভবিষ্যত বাংলাদেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” লক্ষে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার হোটেল রেষ্ট ইন রেষ্টুরেন্টে সভাপতিত্ব করেন- সংগঠনের সদস্য সচিব আহমেদ আহাদ। সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন এবং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জুসেফ এর যৌথ সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ জাহিদুল কবির- সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ- যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম মিজান- যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, নুরুল আলম বিপ্লব, শিল্প বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, অলিউল ইসলাম রিয়াজ, সহ অর্থ বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। প্রস্তুতি সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের ১২টি ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
