সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল নন্দনপুর বাজার প্রদক্ষিন করে। মিছিল শেষে নন্দনপুর বাজারের পাশে সভা হয়। সভায় বক্তব্য দেন মোফাজ্জল হোসেন লাল আহবায়ক, আজমত আলী সদস্য সচীব নন্দনপুর ইউনিয়ন বিএনপি। সভায় বক্তারা বলেন, সাঁথিয়া উপজেলা আহবায়ক কমিটির বিরুদ্ধে একটি মহল প্রতিবাদ ও সভা করে তাদেরকে হেয় করার চেষ্টা করছে। আমরা সে অপচেষ্টার বিরুদ্ধে সকল সভা সমাবেশ করে শহীদ জিয়ার গড়া বিএনপিকে সামনে আগাইয়া নিব। দেশ নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তি শালী করব। এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন আবু হানিফ, আবু সাইদ, ফরিদ আহম্মেদ, শফিকুল সরদার, পলাশ বিশ্বাস, সাইফুল ইসলাম (সাইদুল ইসলাম), আবুল হাসেম, বাদশা সরকার, জয়নাল আবেদীন, মাহাতাব উদ্দিন মাস্টার, রমজান আলী, নজরুল ইসলাম, মুকুল হোসেন, রাতুল রানা, আব্দুল মতিন, আঃ দায়েন, আবুল কালাম আজাদ, রনি মোল্লা, আমজাদ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
