আদমদীঘিতে বেডোর সমৃদ্ধি কর্মসূচির মেডিসিন ও গাইনী বিষয়ক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী মেডিসিন ও গাইনি বিষয়ক স্বাস্থ্য চিকিৎসা ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ মে) সকাল ৯টায় আদমদীঘি সদর ইউনিয়নের শিয়ালসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তার রুহুল আমিন, শিয়ালসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আনজুয়ারা খাতুন, নূরুন নাহার, জাহানারা বেগম, লুৎফর রহমান, রুনা লায়লা প্রমুখ। চিকিৎসা প্রদান করেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম ও ডাক্তার তানজিমা আক্তার। এ ক্যাম্পে ১৫৩ জনকে রোগিকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে কৃর্তপক্ষ জানান।