সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়ন বিএনপি’ র আহবায়ক লাল- সদস্য সচীব আজমত

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন বিএনপি’ র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ মোফাজ্জল হোসেন লাল আহবায়ক ও মোঃ আজমত আলীকে সদস্য সচীব করে ২৫ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা কমিটি।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম সুজন, যুগ্ন আহবায়ক সোলাইমান হোসেন পলাশ, সেলিম রেজা বিদুৎ, আবু হানিফ, আবু সাইদ, আলমাস মোল্লা, ফরিদ আহম্মেদ, শফিকুল সরদার, আব্দুল মালেক, সাইফুল ইসলাম (সাইদুল ইসলাম), আবুল হাসেম এবং সম্মানিত সদস্য খাইরুন নাহার খানম, বাদশা সরকার, জয়নাল আবেদীন, মাহাতাব উদ্দিন মাস্টার, রমজান আলী, কামাল প্রামাণিক, নজরুল ইসলাম, মুকুল হোসেন, রাতুল রানা, আব্দুল মতিন ও মাসুদ রানা। দীর্ঘদিন পর বিএনপির ইউনিয়ন কমিটি পেয়ে কমিটিকে স্বাগত জানিয়েছেন সুধীমহল।