যশোরের বাঘারপাড়ায় ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

ইয়ানূর রহমান : যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে আটক করা হয়।

শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে নিজ এলাকা উত্তর চাঁদপুর থেকে তাকে আটক করে পুলিশ।

বাঘারপাড়া থানার ওসি জিয়াউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে