ইয়ানূর রহমান : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপ লিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে উপস্থিত হন যুবলীগ নেতা হিমাংশু পাল। এ সময় তার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে স্টপ লিস্টে নাম পাওয়া গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হিমাংশু পাল বাগেরহাট সদর থানার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় ১৭ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা ২০ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অভিযোগ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, স্টপ লিস্টে নাম থাকায় বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পালকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।#
