যশোরে যুবলীগ নেতা রহমত আটক

ইয়ানূর রহমান : যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় অনুষ্ঠিত যুবলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে রফিকুল ইসলাম রহমত নামের এক যুবককে পুলিশ করেছে। তিনি শহর যুবলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত।

সোমবার ভোররাতে রহমতকে নিজ বাড়ি হতে আটক করা হয়।

রফিকুল ইসলাম রহমত যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান , রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত । তিনি টাক মিলনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।