সুন্দরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বিত কমিটির সভা অনুষ্ঠিত

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেয়ার বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান।

সভায় কেয়ার বাংলাদেশের টিম লিডার মো. হাফিজুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে সমন্বিত পুষ্টি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় পুষ্টির উন্নয়ন, পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আফরুজা বিনতে ও রায়হানা ইসলাম।

সভায় উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, পুষ্টিসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।