রাজশাহীতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে মনি চত্বর ও মালোপাড়া হয়ে অলকার মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি শোভাযাত্রায় অংশ নেন। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এবং বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা এবং সুস্বাস্থ্য গঠনে ডিমের ভ‚মিকা তুলে ধরাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। এ ছাড়া পুষ্টিকর খাদ্য হিসেবে ডিমের গুরুত্ব সম্পর্কেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।