সাঁথিয়ায় বিবাহিত ও অবিবাহিত ফুটবল প্রতিযোগিতা

আবু ইসহাকঃ
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া-বোয়াইলমারী ১১ ভাই সংঘের উদ্দোগে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮ ই অক্টোবর বিকালে উপজেলার স্বনামধন্য বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় মাঠে বোয়াইলমারী গ্রামের বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উভয়দল বাদ্যযন্ত্র বাজিয়ে ও আটিফিসারী ঘোড়া সাজিয়ে দর্শক আকর্ষণ করে। ইতালি প্রবাসী এরশাদ আলী প্রামানিকের সৌজন্যে জার্সি প্রদান করে উদ্বোধন করা হয়। ফুটবল খেলায় উদ্বোধনে আমন্ত্রিত অতিথি ছিলেন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অনিল কুমার, ইউপি সদস্য আবু সাইদ, বিএনপি নেতা মাসুদ রানা মাছিম , আজমত আলী, বজলুর রহমান, আনোয়ার হোসেন, জামায়াত নেতা হাফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী সুমন মাহমুদ প্রমুখ। প্রীতি ফুটবল প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায়
শিমুল আহম্মেদ।