সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৩১ নং বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের ৩ বছর মেয়াদি কমিটি গঠন হয়েছে। বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক একেএম রেজাউল করিমকে সভাপতি নির্বাচিত করা হয়। গতকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার
বিকালে বিদ্যালয় অফিস কক্ষে একেএম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রথম সভায় কমিটির সদস্য সচীব রওশন আলম ফরিদ পরিচালনায় অতিথিগন আলেচনা করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবু ইসহাক, বিএনপি নেতা মাসুদ রানা মাছিম, বজলুর রহমান, আনোয়ার হোসেন, কেএম নাহিদুল ইসলাম, কৃষ্ণা রানী সুত্রধর, রুকসানা খাতুন, আন্জুয়ারা খাতুন, রেজাউল করিম, আলতাব হোসেন, মিতা চক্রবর্তী, নজরুল ইসলাম, কুশিনাথ সাহা, ফাতেমাতুজ্জহুরাসহ
কমিটির সদস্যগন শিক্ষকমন্ডলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
