মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আদালতে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা ও চলাচলের গেট বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মখলিছুর রহমান ও তার ছেলে অনিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন জমির দাবিদার বয়োবৃদ্ধ মো. আরকুম মিয়া ও তার পরিবার। অভিযোগ স‚ত্রে জানা গেছে, উপজেলার ৪নং শমসেরনগর ইউনিয়নের শিউরালী সাকিনস্থ দক্ষিণ পাড় মৌজার জেএল নং-৪৩, খতিয়ান নং-২৯১ এবং এসএ দাগ নং-৫২৪-এর ৩৪ শতক ভ‚মির মধ্যে ১১ শতক জমি ক্রয়স‚ত্রে মালিকানা দাবি করছেন ৩নং মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামের মৃত মো. হারিছ মিয়ার ছেলে মো. আরকুম মিয়া। আরকুম মিয়ার অভিযোগ, জমিটি ক্রয়স‚ত্রে মালিক হওয়ার পর থেকেই প্রতিবেশী মখলিছুর রহমান ওই জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে জমিটি জোরপ‚র্বক ভোগদখলের চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ শ্রমিক দিয়ে ওই জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা করা হয়। পাশাপাশি জমিতে যাতায়াতের জন্য ব্যবহৃত লোহার গেট বন্ধ করে দেয়াল নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। খবর পেয়ে আরকুম মিয়া ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাদের অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী মো. আরকুম মিয়া বলেন, “মখলিছুর রহমান প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও তিনি কারও কথাই মানছেন না। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা করায় আমরা উদ্বিগ্ন।” তিনি আরও জানান, ২০২০ সালের ১ অক্টোবর দুপুরে মখলিছুর রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় ১ এপ্রিল বিগত-২০২৪ সালে রায়/আদালতের আদেশ প্রচারিত হয়। জিআর-১৯৪/২০ (কমলগঞ্জ), নকল পিটিশন নং-৮৪৪/২০২৪ মামলায় মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,তৃতীয় আদালত মখলিছুর রহমানকে দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য বিভিন্ন শর্তমোতাবেক প্রবেশন কর্মকর্তার তত্ত¡াবধানে থাকার নির্দেশ দেন এবং ক্ষতিপ‚রণ বাবদ ১০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন বলে জানান আরকুম মিয়া। এদিকে, উক্ত ভ‚মি নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মৌলভীবাজারে মোকদ্দমা নং-১৮০/২০২১ (ল্যান্ড সার্ভে) বিচারাধীন রয়েছে। আরকুম মিয়ার অভিযোগ, মামলা বিচারাধীন এবং প‚র্বের মামলায় আদালতের রায় হওয়ার পরও প্রতিপক্ষ বিরোধীয় জমিতে নির্মাণকাজের চেষ্টা করছেন। এ অবস্থায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে মখলিছুর রহমান এর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
