বিশেষ প্রতিনিধি :
দৈনিক স্পষ্টবাদীর প্রকাশক ও সম্পাদক এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, শিল্পপতি,বিশিষ্ট সমাজসেবক মো. ইমরুল হাসান রন্টির দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাদ আছর পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর শায়েস্তা খাঁ রোড জামে মসজিদে সিএনএফ টিভির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইমরুল হাসান রন্টি অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শঙ্কামুক্ত আছেন।
দোয়া মাহফিলে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।
এ সময় ইমরুল হাসান রন্টির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির।
দোয়া মাহফিলে দৈনিক প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এনএ চৌধুরী জুয়েল, মসজিদের নিয়মিত মুসল্লি এবং কচিকাঁচা শিশুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমরুল হাসান রন্টির দ্রুত রোগমুক্তি কামনায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও চেম্বারের মিডিয়া উপকমিটি, র্যাবকো ফুড অ্যান্ড বেভারেজ, দৈনিক পাবনার চেতনা ছাড়াও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
