সাঁথিয়ায় সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা

সাঁথিয়া( পাবনা) প্রতিনিধিঃ
শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে পেট্রোল পাম্পের পাশে দুটি সারের গোডাউনে অভিযান পরিচালনা করেন নবাগত ইউএনও সেলিম আহমেদ। একটি বিএডিসির অনুমোদিত ডিলারের গোডাউনে রেজিস্ট্রার না থাকায় এবং সঠিকভাবে গোডাউন সংরক্ষণ না করার অপরাধ প্রমাণিত হয়। এদিকে অপর গোডাউনের কোন লাইসেন্স না থাকায় এবং অবৈধভাবে প্রায় ৪০০ বস্তা ডিএপি সারের মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে ২ টি মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রট সেলিম আহমেদ এ সময় সারের ডিলার আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা এবং অপর ডিলার নজরুল ইসলামকে এক লাখ টাকাসহ মোট দুটি মামলায় এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া প্রায় ৪০০ বস্তা সার কৃষি অফিসের মাধ্যমে একজন উপসহকারীর উপস্থিতিতে সরকারি ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করার নির্দেশ দেন তিনি।

ইউএনও সেলিম আহমেদ জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।