সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার ৩ আসামী গ্রেপ্তার, লুন্ঠিত টাকা উদ্ধার

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তারসহ লুটকৃত টাকা উদ্বার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মাঝগ্রাম গুচ্ছগ্রামের আব্দুস সামাদের ছেলে সেলিম(৪০), একই গ্রামের দুলালের ছেলে মনসুর (৩৪) ও ইদ্রিসের ছেলে আকাশ মোল্লা(২৯)। শনিবার সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝগ্রাম গুচ্ছগ্রাম থেকে আব্দুস সামাদের ছেলে সেলিম(৪০) নামের এক আসামীকে আটক করা হয়। এর আগে এলাকাবাসী মাঝগ্রাম গুচ্ছগ্রামের দুলালের ছেলে মনসুর(৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। উক্ত আসামীদেরকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডে আসামী সেলিমের স্বীকারোক্তি মোতাবেক পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের লুটকৃত টাকা উদ্ধার করা হয়েছে। এসময় ওই গ্রামের ইদ্রিসের ছেলে আকাশ(২৯) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) গত সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে দুবৃত্তরা গলা কেটে হত্যাসহ টাকা লুট করে লাশ পুকুরে ফেলে যায়। গত মঙ্গলবার (৮ সেক্টেম্বর) সকালে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। যার নং ১১, তারিখ ০৯/০৯/২৬ইং, ধারা ২০১/৩০২/৩৪।