বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ

ওসমান গনি, বেড়া (পাবনা) প্রতিনিধি
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণ কর্মসূচির সংগে সংহতি রেখে পাবনার বেড়া উপজেলাধীন ১ নং হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের উদ্যোগ বৃক্ষ রোপণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে ইউনিয়নের হাটুরিয়া থেকে পাচুরিয়া রাস্তার ধলাইবিল নামক স্থানে রাস্তার দুই ধারে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো :আব্দুল হামিদ সরকার, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা চাঁদ মামহমুদ সহ ইউপি সদস্য ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।