মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
চাটমোহর হরিপুর ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে হরিপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সভাপতি আরিফুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিপুর ইউনিয়নের নায়েবে আমীর আলহাজ ডক্টর মোঃ সিরাজুল ইসলাম, হরিপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ রেদোয়ানুল ইসলাম, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুল হোসেন টুটুল, হরিপুর উপজেলা জাসাস নেতা মোঃ রফিকুল ইসলাম, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সহ-সভাপতি শাকিব হোসেন, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানা, হিলফুল ফুজুল মানব সেবা ফাউন্ডেশন সহ-সাংগঠনিক মোঃ ইমরান হোসেন ও আফরিক হোসেন রাকু প্রমুখ।
