আদমদীঘি নাশকতা মামলায় নিষিদ্ধ আ:লীগ কর্মি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দেহজনক ভাবে মাহবুবুল আলম খান (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের ছেলে আফতাব উদ্দিন খানের ছেলে। গত বুধবার (১৯ আগষ্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। পুরিশ এ মামলায় তদন্তে প্রাপ্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের কর্মি হিসাবে মাহবুবুর আলম খানকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত বিশেষ অভিযানে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।