কালিহাতীতে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে ৫০ টাকা জরিমানা

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতীতে আউলিয়াবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা আউলিয়াবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এ আইনে ব্যবসায়ী জাফর সিকদারকে ২০ হাজার, ইব্রাহিমকে ২০ হাজার, কামরুলকে ৫ হাজার ও রফিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।