চাটমোহরে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ
মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার উদ্যোগে ও সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় ১০জন
রোগীর মাঝে এই চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক
বিতণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা
রুমা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ
স্বপন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ মোহাঃ অলিউর রহমান, বিএনপি নেতা অধ্যক্ষ
মাহমুদুল আলম, এ এম জাকারিয়া, রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেলালুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।