সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ার মাধপুর-সাঁথিয়া সড়কের নন্দনপুর নামক স্থানে রড বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি চালক আব্দুল্লাহ (৪৫) নিহত হয়েছেন। সে উপজেলার মাধপুর গ্রামের ইকরামের ছেলে। আহত হয়েছেন আরো তিন যাত্রী। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০ টার দিকে।
স্থানীয় সুত্রে জানা যায় সোমবার সকালে আব্দুল্লাহ সিএনজিতে ৫ জন যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে সাঁথিয়ায় আসতে থাকে। দ্রুতগামী সিএনজি উক্ত নন্দনপুর হাইস্কুলের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে থামানো রড বহনকারী ট্রাকের সাথে ধাক্কা লেগে দুমরে মুছড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালক আব্দুল্লাহসহ আহতদের উদ্ধার করে পাবনা হাসপাতালে নেয়। চালক আব্দুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেয়া হয়। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিছুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া চলছে বলে জানান।
