মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চাটমোহরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাটমোহর উপজেলা সেচ্ছাসেবক দল ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল ও দেশের সকল মানুষের শান্তি, কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
রবিবার (১৬ আগস্ট) বাদএশা উপজেলা গেটের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, যুগ্ন-আহবায়ক দীপঙ্কর সরকার জিতু, যুগ্ন-আহবায়ক মোখলেসুর রহমান মজনু, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল সরকার, যুগ্ন আহবায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম রব্বানী মাসুম, যুগ্ম-আহ্ধসঢ়;বায়ক শাকিল, মোঃ জাকির হোসেন মানিক ও ১১টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল সরকার।
মাহফিলে দোয়া পরিচালনা করেন, জাতীয়তাবাদী উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত,
দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।