নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে কেক ব্রাইটপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মহানগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুড গ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে ‘কেক ব্রাইট’ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।#
