রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে| তিনি পাবনা জেলা কারাগারের বন্দী ছিলেন| বাড়ি পাবনা সদরের দাপুলিয়া গ্রামে| রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় তিনি মারা যান| রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান,মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে| তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে পাবনা জেলা কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়| মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান| জেলার আরও বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন| তার মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ¯^জনদের কাছে হস্তান্তর করা হবে| উল্লেখ্য,বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার অবস্থা লাজুক হওয়ায় প্রতিদিন গড়ে ৭/৮ টি রোগী মারা যাছ&ছ| যার কারন সময় মত ডাক্তার না আসায়| উন্নত চিকিৎসার আশায় দূরদূরান্ত থেকে মানুষ এখানে এলেও সেবা নিতে গিয়ে অনেকেই পড়ছেন ভোগান্তিতে| প্রয়োজনীয় তথ্য পেতে জটিলতা এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে| বিশেষ করে কিছু ক্ষেত্রে নার্সিং সেবায় অনাগ্রহ বা রূঢ় আচরণের অভিযোগ উঠেছে, যদিও অনেক নার্স আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন|#