নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে বালুর অ¯^াভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে| নির্মাণকাজ ব্যাহত হওয়ার প্রেক্ষিতে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় বালুর মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা ¯^াভাবিক রাখতে একাধিকসিদ্ধান্ত গ্রহণ করা হয়| মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়| সভায় বর্ষা মৌসুমে শহরের নির্ধারিত ডিপো থেকে সরবরাহকৃত প্রতি ৭৫০ সিএফটি বালুবাহী ট্রাকের মূল্য ৫ হাজার টাকা এবং গোদাগাড়ী ৫ মৌজা বিশিষ্ট বালুমহাল থেকে সরাসরি সরবরাহকৃত প্রতি ৭৫০ সিএফটি ট্রাক বালুর মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়| এসময় পুলিশ সুপারের প্রতিনিধি, নৌ-পুলিশের প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর-১), উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ীর প্রতিনিধি, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী, রাজশাহী চে¤^ার অব কমার্সের সদস্য, রেডার সভাপতি এবং সংশ্লিষ্ট ইজারাদাররা অংশ নেন| উল্লখ্যে,বালু ব্যবসায় একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে মাত্র এক মাসের ব্যবধানে বালুর দাম প্রায় দ্বিগুণ করেন|
