মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক।

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে
ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সোলেমান মিয়া (৫০), পিতা- আমান উল্লাহকে আটক করে। পুলিশের দাবি,হত্যাকা-ে ব্যবহৃত একটি দাও উদ্ধার করা হয়েছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। এর আগে, সোমবার দিবাগত রাত
আনুমানিক ১টার দিকে সুবাহান হাজীর বাড়ির বাথরুমে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ রয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহত ব্যক্তি আব্দুল আজিজ (৩২)। তার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে
তদন্ত চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ছবি সংযুক্ত।