কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানর্জি জানান, শনিবার রাত ১১ টার দিকে মাসুদ তার মনোহারী দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হন। রোববার সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি রাস্তার পাশ মাসুদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।
কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।
