মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম বাজার এলাকায় বুধবার (১ জুলাই) সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি থেকে বিভিন্ন শ্লোগান দেওয়া হয় বলে এলাাকাবাসী জানান। স্থানীয় বিএনপি কর্মী ও এলাকার লোকজন বের হয়ে এলে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়। এদিকে এই ঝটিকা মিছিলের প্রতিবাদে এবং নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আটক ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (২জুলাই) বিকেল সাড়ে ৫টার ও গত বুধবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি চাটমোহর-পাবনা মহাসড়কের বিভিন্ন অংশ ও রেল বাজার ঘুরে রেলবাজার মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনমনে আতঙ্কের সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে বড় ধরনের অপরাধের ছক তৈরি করছে নিষিদ্ধ সংগঠন
আওয়ামীলীগ ও ছাত্রলীগ। তারা কর্মকান্ড পরিচালনা করলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই সকল নিষিদ্ধ রাজনৈতিক দলের
নেতৃবৃন্দ ও সন্ত্রাসীদের আটক করে শাস্তির ব্যবস্তা না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রশাসন দ্রুতই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে বলে
আমরা মনে করি। অন্যথায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। আওয়ামী লীগ ও তাদের দোসররা যেখানেই সমবেত হবে, সেখানেই
প্রতিহত করা হবে। সমাবেশে বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, আব্দুল কুদ্দুস আলো মাস্টার, জাহাঙ্গীর আলম লিখন বিশ^াস,
ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজা, আশরাফুল আলম হারেজ, শওকত আকবর, কাজী খোকন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, শ্রমিকদলের
উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ, ছাত্রদল নেতা রনি, রাকিবুল ইসলাম, যুবদল নেতা আঃ কুদ্দুস আলো, রাকিব, মোন্তাজ আহমেদ, কৃষকদলের
উপজেলা আহবায়ক লিটন বিশ^াসসহ মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
