সুন্দরগঞ্জে নজরুল বর্ষ উদ্বোধনে পুরস্কার বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যন ইফতেখার হোসেন পপেল, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ প্রমূখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপভোগ করেন উপস্থিত অতিথি ও সুধীজন।