সুন্দরগঞ্জের হরিপুরে খেলার সামগ্রী বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দে অর্থায়নে ইউনিয়ন পরিষদের আয়োজনে গত বুধবার কশিমবাজারস্থ পরিষদের কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে খেলার সামগ্রী বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে হরিপুর ইউনিয়নের নাজিমাবাদ আলিম মাদ্রাসা, নাজিমাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমবাজার, পূর্ব পাড়াসাদুয়া, মাদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমবাজার ইউনাইটেড ইয়থ ক্লাব, চরহরিপুর আদর্শক্লাব ও মাদারী পাড়া যুব সংঘে, ফুটবল, ভলিবল, ক্যারাম, ব্যাটমিন্টনসহ অন্যান্য খেলার সামগ্রী বিতরণ করেন।
বক্তাগণ শিক্ষার্থী ও যুবসমাজকে মোবাইল এবং মাদক থেকে দুরে সরে আসার জন্য খেলার প্রতি আগ্রহী হওয়ার আহবান জানান।