সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ীতে বজ্রপাতে মারা যায়। সে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামেরডেকারেটর ব্যবসায়ী ইকরাম হোসেনের স্ত্রী খুশি খাতুন (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ সাঁথিয়ায় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় খুশি বাড়ির পাশের একটি আম গাছের নিচে আম কুড়াতে যায়। আচমকা প্রচণ্ড শব্দে সেখানে একটি বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।
