মৌলভীবাজারে ১,৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা : ৪৯৪ জন ব্যক্তি গ্রেফতার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মাদক নিয়ন্ত্রণ আইন ও প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮টি মসজিদ ও ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে কর্মশালা, গণশুনানি ও প্রশিক্ষক ˆতরির প্রশিক্ষণের আয়োজন, মেন্টর ˆতরি শীর্ষক প্রশিক্ষণ করা হয়| এছাড়া যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে| দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট, স্কুল ব্যাগ, জ্যামিতি, খাতা, কলম, ডায়েরি, ক্যালেন্ডার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়| এসব কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে| এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান বলেন- মাদক নিয়ন্ত্রণ আইন ও প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| জেলায়- জুন-২০২৫ হতে মে ২০২৬ পর্যন্ত মোট ১,৭১৪টি অভিযান পরিচালনা করা হয়েছে| এসব অভিযানে ৪৩২টি মাদক মামলা দায়ের, ১টি জিডি মামলা, নিয়মিত মামলা ১৩৮, মোবাইল কোর্ট মামলা- ২৯৩, মাদকসংশ্লিষ্ট ৪৯৪ জন ব্যক্তিকে গ্রেফতার, গ্রেফতারকৃতদের মধ্যে ৩৮৮জন গ্রেফতার ও ৭৬ জন পলাতক রয়েছেন| মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্যের তথ্য তুলে ধরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে| পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমšি^ত প্রচেষ্টায় মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|