সাঁথিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মোবাইল ফোন দেয়ায় লোভ দেখিয়ে ধর্ষণ। ধর্ষকের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় ধুলাউড়ি- বোয়াইলমারী সড়কের চৌবারিয়া গ্রামে মানববন্ধন করে এলাকাবাসী। ধর্ষনের ঘটনাটি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের মাঠে।
জানা যায় উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের তোফাজ্জলের ছেলে। মাদক কারবারি আতোয়ার (৩১) মোবাইল ফোন কিনে দেয়ার লোভ দেখিয়ে পাশ্ববর্তী চৌবারিয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত ২২ জুন বিকালে ধর্ষণ করে। বিষয়টি জানা জানি হলে গত ২৩ জুন ছাত্রীর পিতা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করে। ধর্ষক আতোয়ারের ফাঁসির ও এলাকায় মাদক কারবারি বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে বিচার দাবীতে বক্তব্য রাখেন ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাতাব আলী, নায়েবে আমীর মওলানা হাসান আলী, আসাদুল, উজ্জ্বল, শাহীন, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধনে থানা পুলিশ উপস্থিতি ছিল লক্ষনীয়।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ জানান থানায় নিয়মিত মামলা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছে। আটকের চেষ্টা চলছে।