এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন উপজেলা জুড়ে ১৪৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৫৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৬৭১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত খাদ্যতালিকায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হবে।
