সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ার কৃতিসন্তান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহকে সাঁথিয়া প্রেস ক্লাব, সাঁথিয়া উপজেলা বিএনপি, পৌরবিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিশাল নাগরিক গনসম্বর্ধনা দেয়া হয়। গতকাল শনিবার বিকালে উপজেলা ফুটবল মাঠে এ সম্বর্ধনা দেয়া হয়।
শনিবার বিকালে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি আঃ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি সাইয়েদ আব্দুল্লাহ বলেন, সাঁথিয়ায় পেঁয়াজ সংরক্ষণের প্রযুক্তির ব্যবস্থা করা হবে। নারীদের কর্মসংস্থানের জন্য উন্নয়নের প্যাকেজ করে সাবলম্বী করা হবে। এ সময় তিনি বিএনপির উপজেলার সিনিয়র মৃত নেতা ও মুক্তিযুদ্ধোদের স্মৃতি চারন করেন। মুক্তিযোদ্ধা কম্পেলেক্স সংস্কার করবেন। মা ও শিশু হাসপাতাল করতে জমি দান করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা ফুলের শুভেচছা জানান।
নাগরিক গনসম্বর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, পাবনা জেলা বিএনপির সদস্য সচীব মাসুদ খন্দকার, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ প্রমুখ।
