বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ওসমান গনি, বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদহ্ গ্রামের মীর তোফাজ্জল হোসেন নামে ৬২ বছরের এক কৃষক সর্প দংশনে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির ভাতিজা মীর রফিকুল ইসলাম কালু জানান,শনিবার রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় যমুনা বাজার থেকে তিলের ক্ষেতের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বিষধর সাপ তাকে দংশন করে।সাপে কাটার খবর তার বাড়ির লোকজন জানতে পেরে নৌকা যোগে যমুনা নদী পার হয়ে প্রায় ৫০ কিলোমিটার দূরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীর তোফাজ্জল হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে।