সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় যুবদল নেতার গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়েছে চোরেরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর রাতে। উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের রাতুল ইসলাম রানার। সে নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক। যার দাম ছয় লাখ টাকা।
জানা যায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃত তসলিম উদ্দিন সোনার ছেলে রাতুল ইসলাম রানার নিজ বাড়ীর পাশে ফার্ম করে গরু পালন করেন। অন্যান্য দিনের ন্যায় রাতে গরু দেখে ঘুমাতে যান। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত তিন ঘটিকার সময় গরুর ডাকে ফার্মে এসে দেখেন ৬ টি গরু নাই। লোকজন ডেকে খুঁজাখুঁজি করে দুটি পাওয়া গেলেও চারটি পাওয়া যায় নি। রাতুল জানান গাড়িতে করে তার চারটি গরু চুরি করে নিয়েছে। ঢ়ার দাম প্রায় ছয় লাখ টাকা।
এর আগে গত ৮ এপ্রিল দিনগত রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রামের, খোরশেদ, মুনছের ও আরিফের ৫টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। উপজেলায় গরু চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় হতাশায় ভুগছেন খামারীরা।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আঃ লতিফ গরু চুরির ঘটনা স্বীকার করেন।
