বড়াইগ্রামে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নাটোর প্রতিনিধি
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে ।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা কাজী ডালিম ও একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান।
এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস স্টল গুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে। মেলার পাশাপাশি দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে।