সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় চলনবিলের তিশিঘালীতে অবস্থিত ঘাসি দেওয়ান এর মাজারের ৩ টি বাক্স ভেঙ্গে প্রায় ২ লক্ষাধিক টাকার অর্থ চুরি করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারনা। এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো এবং সিসিটিভি ফুটেজ নষ্ট ছিলো বলে জানা গেছে৷

এ বিষয়ে সিংড়া থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো, হিজলী গ্রামের আ: রাজ্জাক মন্ডলের পুত্র জয় (১৯), সোহরাব আলীর পুত্র বিপ্লব খান (২০) শাহিনের পুত্র শামিম (২০)।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।