মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটমোহর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি। পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী রবিউল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনায় অংশ নেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, এ এম জাকারিয়া, ভিপি সেলিম রেজা, জামায়াতের নেতা মোঃ শহীদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, শিক্ষক নেতা শাহিনুজ্জামান শাহিন, জিয়াউর রহমান,
মোঃ আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
