মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাটমোহর বেসরকারি সংগঠণ এলডিও’র উদ্যোগে সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানিয় বাসস্ট্যন্ড হতে এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর নেতৃত্বে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,
প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ নূরুল ইসলাম, নারী নেত্রী রাজিয়া সুলতানা। বিএমএ’র নির্বাহী পরিচালক আনিসুর রহমান, মুন্নী খাতুন, মুঞ্জিরা খাতুন, আঃ মতিন, আব্বাস উদ্দিন, আমেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
