মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন এর বাঁনগাও গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লন্ডন প্রবাসী শেখ নুর আলম এর অর্থায়নে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় অর্ধলক্ষাধিক টাকার স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে বিদ্যালয়ের অডিটরিয়ামে গত ১৮ ফেব্রুয়ারী দুপুরে। সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, শিক্ষকমন্ডলী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দাতা পরিবারের সদস্য, এডহক কমিটির সদস্য, ইউপি মেম্বারসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য : সমাজসেবক লন্ডন প্রবাসী শেখ নুর আলম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার জন্য অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উনার দানশীলতা ও বিদ্যালয় নিয়ে চিন্তাধারা ও উদ্যোগ এর প্রশংসা করেন স্থানীয় এলাকাবাসী। শেখ নুর আলম একাটুনা ইউনিয়নের গ্রামীণ সকল রাস্থায় কোটি টাকার অধিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছেন। যার ফলে গ্রাম এলাকায় চুরি হৃাস পেয়েছে। তিনি গরীব ও অসহায় লোকজনদের চিকিৎসা সেবা প্রদান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগীতা করে আসছেন। সম্প্রতি বরমান ইয়াং স্টার ক্লাবের আয়োজনে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নকআউট নাইট কাবাডি প্রতিযোগীতার আয়োজন করে দেশব্যাপি আলোচিত হন।
