চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
পাবনার চাটমোহর এনায়েতুল্লাহ্ধসঢ়; ইসলামীয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল করিম দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। রামচন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, হরিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ, জগতলা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, কুয়াবাসী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাকিম,হরিপুর আলিম মদ্রাসার সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সহ-সম্পাদক মো. নূরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার চাটমোহর সার্কেল আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, বিশিষ্ট
ব্যবসায়ী ও ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার। এসময় মাদ্রাসার শিক্ষকমন্ডলী, সাংবাদিক, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।