মশাহিদ আহমদ, মৌলভীবাজার : দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন এর আয়োজনে হতদরিদ্র মানুষের মধ্যে পাকা ঘর নির্মাণ ও প্রবাসীদের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন, বাংলাদেশ এর সহ-সভাপতি শাহ আলম দিপু এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া ও মিজানুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও ৬নং একাটুনা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম। সংবর্ধিত অতিথি হিসাবে ছিলেন-দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন উপদেষ্টা মাওলানা আব্দুল মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও লন্ডন প্রবাসী শিহাব আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী আতিক রহমান, বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী আব্দুল গাফফার, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী রোজিনা আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী ফয়ছল মুরাদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সমাজসেবক নুরে আলম জিকু, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী সোহেল বুরহান, বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী আতাউর রহমান প্রমুখ। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সভাপতি মোঃ খালেদ হোসাইন প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মুকিদ ও সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার আমন্ত্রিত অথিতিবৃন্দসহ সকলকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
