খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বেড়ায় দোয়া মাহফিল

ওসমান গনি বেড়া পাবনা
বিএনপির সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনার বেড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৪ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নাকালিয়া মনজুর কাদের ডিগ্রী কলেজে মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো.ইকরাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুর রহমান ফকির সভাপতি বেড়া পৌর বিএনপি।আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রাং , ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সায়েম সালাম , সাধারণ সম্পাদক আ.সালাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হেকমত আলি, আ. রাজ্জাক রাজা,যুগ্ন – আহ্বায়ক বেড়া উপজেলা যুবদল, সানোয়ার সরকার সদস্য সচিব উপজেলা যুবদল,রবিউল ইসলাম, যুগ্ন- আহ্বায়ক সেচ্ছাসেবক দল বেড়া উপজেলা। এছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।