খালেদা জিয়ার মৃত্যুতে বেড়ায় শোক সভা

ওসমান গনি বেড়া পাবনাঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা। হয় আজ সোমবার বেলা ৩ ঘটিকার সময় হাটুরিয়া জগন্নাথপুর ফুটবল মাঠে এ শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এস এম সায়েম সালাম। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ১ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি শামসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ চাঁদ প্রামানিক , সাবেক সভাপতি হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপি, সঞ্চালনায় ছিলেন এম এ সালাম মুল্লা সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি ও সানোয়ার সরকার সদস্য সচিব বেড়া উপজেলা যুবদল