অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আগৈলঝাড়া ব্র্যাক’র আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন ব্শ্বিাস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) শিক্ষক ইঞ্জিনিয়ার মো. সরোয়ার হাওলাদার, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মো. দেলোয়ার হোসেন বাপ্পী, প্রবাস বন্ধু ফোরামের সাংগঠনিক সম্পাদক কেএম আজাদ রহমান, বিদেশ ফেরৎ প্রতারণার শিকার বিএম মাসুদ পারভেজ ও জেসমিন আক্তার প্রমুখ।
