অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা সর্বস্তরের জনগণের আয়োজনে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সর্বস্তরের জনগণ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল মোল্লা, জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.হাবিব মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ প্রমুখ। বক্তারা, জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।
